নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে উদযাপন করা হয়েছে। সোমবার রাতে শহরের শিমলা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর একজন চার্টার প্রেসিডেন্ট ও ৬ জন চার্টার সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পরা অবহেলিত মানুষের জন্য আর্থিক ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে রোটারী ক্লাব অব পাবনা নিউসিটি। তারই আজকে ১৪ বছরে পদার্পণ হয়েছে। নিউসিটি ক্লাবটি এ যাবৎ বহু উল্লেখযোগ্য প্রজেক্ট ও সামাজিক কাজ বাস্তবায়ন করেছে, যার সাফল্য অনেক মানুষ সুবিধাভোগ করতেছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি ক্লাবের সকল মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে ক্লাবের চার্টার্ড সদস্য আই পিপি নুরুন্নবী খান হুমু, আইপিপি এডভোকেট আমিনুল ইসলাম পটল, আইপিপি এডভোকেট শাহজাহান আলী মন্ডল, আইপিপি প্রফেসর ওয়ালিউল ইসলাম, রোটারিয়ান ডাঃ নিখিল কুমার সাহা, ও রোটারিয়ান নিতাই কর্মকারসহ অন্যন্য ক্লাবের প্রেসিডেন্ট, সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আই পিপি রোটারিয়ান জিল্লুর রহমান, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আবু মোর্শেদ বুলবুলসহ সদস্যবৃন্দ। চার্টার্ড নাইট অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে নানা আনুষ্ঠানিকতায় শেষ হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
