পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল বিভাগটিতে ফুড প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভাগের শিক্ষার্থীদের থিওরি এন্ড প্র্যাকটিসেস অব কালিনারী আর্টস কোর্সের ল্যাবের অংশ হিসেবে কোর্স শিক্ষক মাহফুজা সুলতানা ফারিহা এ প্রদর্শনীর আয়োজন করেন। যেখানে ওই ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সালাদ, স্যান্ডউইচ, স্যুপ, বার্গার, স্পেশাল নুডলস, পাস্তা, রোল, স্প্রিং রোল, অনথন, মোমো, ডামপ্লিংস, নাগেট, চিকেন ফ্রাই, মিটবল, চিকেন ললিপপসহ নানান ধরনের এপেটাইজার জাতীয় খাবার প্রদর্শন করেন। তারা মোট ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে এতে অংশ নেন। প্রদর্শনীতে অংশ নেওয়া গ্রুপের মাঝে ছিলো ফ্লেভার ফিউসন, কালিনারী ট্যুরিজম, কালিনারী ক্রিয়েটরস, কালিনারী কনকোয়েরর্স, কালিনারী ক্রাফটার্স। প্রদর্শনীতে আগত অতিথিরা প্রতিটি গ্রুপের স্টল ঘুরে দেখেন এবং তাদের তৈরি খাবারের স্বাদ ও মানের প্রশংসা করেন। এসময় বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শ্রাবণী বাগচী, সহকারী অধ্যাপক এস.এম শাহেদুল আলম, প্রভাষক রাফাতুল ইসলাম, তানজিল হোসেন সজিব ও জান্নাতুল ফেরদৌসসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
