আটঘরিয়া প্রতিনিধি : পূর্ব বিরোধকে কেন্দ্র করে চাঁদভা ইউনিয়ন বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মুমুর্ষ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান (৪৫), বেরুয়ান গ্রামের হাবিবুর রহমানের ছেলে বুলবুল হোসেন (৪০)। গতকাল সকাল সোয়া আটটার দিকে হাঁপানীয়া মজিবর মোড়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৭ অক্টোবর উপজেলার চাঁদভা ইউনিয়নের কোদালিয়া গ্রামের খালেকের মায়ের জানাজা নামাজে আসেন চাঁদভা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আব্দুল হান্নান। এসময় চাঁদভা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বিএনপির নেতা মিন্টু গং সড়াবাড়িয়া বাজারে বিএনপির নেতা ও সাবেক মেম্বর হান্নানকে অকথ্য ভাষায় গালি গালাজ ও মারপিটের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরই জের ধরে গতকাল জাহিদ হাসান হাঁপানিয়া মজিবর মোড়ে মজনু মোল্লার মুদিখানা দোকানে ভুষি কিনতে আসলে সবুজ সিএনজি যোগে হেলমেট ও মুখোশ পরিহিত ১৫/২০ জন দেশীয় ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জাহিদ হাসানের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে। তার বন্ধু বুলবুল হোসেন তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও কুপিয়ে মুমূর্ষু অবস্থায় মজনুর দোকানের মধ্যে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দোকানদার মজনু মোল্লা বলেন, সকাল সোয়া আটটার দিকে জাহিদ আমার কাছ থেকে চার কেজি ভূষি কেনার জন্য আসে। হঠাৎ সিএনজি করে ১৫/২০ মুখোশ ও হেলমেট পরে জাহিদকে ধাওয়া করলে সে বাঁচার জন্য আমার দোকানের ভেতরে ঢুকে পড়ে। তারা জোরপূর্বক দোকানে প্রবেশ করে জাহিদকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। জাহিদের বন্ধু বুলবুল তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, শুনেছি হাঁপানিয়া মজিবর মোড়ে বিএনপির দুই গ্রুপের মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এবিষয়ে অভিযোগ দায়ের করেনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
