মাসুদ রানা : বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে পৈশাচিক পল্টন হত্যা দিবস ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান। উপজেলা জামায়াতে আমীর মাওলানা নাছির উদ্দীন এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা জামায়াতে সাবেক আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত, লক্ষীপুর ইউনিয়ন ইসলামী আমীর মাওলানা নকিবুল্লাহ, চাঁদভা ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, একদন্ত ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা মামুনুর রহমান লিটন, দেবোত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা মাে: আব্দুস সালাম, মাজপাড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মকিম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসউদ, সাবেক সেক্রেটারি সাইদুল ইসলাম মোল্লা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
