স্টাফ রিপোর্টার : জেলার প্রবীণ সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ গতকাল সোমবার সকাল ১১ টায় পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সহকর্মিরা ও আত্নীয় স্বজন তার শালগাড়িয়াস্থ বাড়িতে ছুটে যান। বাদ এশা রাত ৮টায় ব্লু বার্ড কিন্ডার গার্টেন মাঠে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, বর্তমান সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
