স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, ছাতাসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান অতিথি থেকে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে এ সব উপকরণ বিতরণ করেন দুদকের পাবনা অফিসের উপ-পরিচালক শহিদুল ইসলাম সরকার। আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মনোয়ার উল আজীজ ও সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সহ সভাপতি উপাধ্যক্ষ শহীদ মো. ইব্রাহিম, সদস্য অ্যাডভোকেট জিনাত আরা চৌধুরী, অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, আব্দুর রাজ্জাক ও মনিরুজ্জামান শিপন ও আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নানা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
