স্টাফ রিপোর্টার : ২১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে চৌকষ আভিযানিক দল রোববার রাতে সদর থানার পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লাখ ১০ হাজার টাকার এই হেরোইনসহ আরিফুল ইসলাম বাপ্পি (৪০) কে গ্রেফতার করা হয়। ধৃত শহরের ঘোষপাড়ার ময়ছের আলীর ছেলে। সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
