চাটমোহরে ব্যাডমিন্টন কোট উদ্বোধন করলেন শিমুল বিশ^াস
স্টাফ রিপোর্টার : আনন্দঘন পরিবেশে চাটমোহরে ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য ব্যাডমিন্টন কোট উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট সংলগ্ন জামে মসজিদের পশ্চিমপাশে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর ব্যাডমিন্টন একাডেমীর আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল। উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে চাটমোহর উপজেলায় ব্যাডমিন্টন খেলা জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত। প্রতিবছর জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার। কিন্তুউপজেলাতে ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য ছিল না কোন ভাল কোট। চাটমোহর ব্যাডমিন্টন একাডেমীর এই কোট উদ্বোধনের মধ্য দিয়ে ক্রীড়াক্ষেত্রের আক্ষেপ কিছুটা হলেও পূরণ হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
