স্টাফ রিপোর্টার : আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চাটমোহরে। খেলায় ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাব ২-১ গোলে চাটমোহর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। মিরপুর সোনালী অতীত ক্লাবের আলফাজ ও এনামুল দলের পক্ষে গোল দুটি করেন। চাটমোহর সোনালী অতীত ক্লাবের পক্ষে একটি গোল পরিশোধ করেন রিয়াদ। গতকাল শনিবার বিকালে চাটমোহর বালুচর খেলার মাঠে খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। প্রীতি এই খেলার আয়োজন করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। খেলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ, বেলালসহ অনেকে অংশ নেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
