নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম”শীর্ষক প্রকল্পের আওতায় সিভিল সার্জন অফিসারের সম্মেলন কক্ষে ইউনিসেফ, বাংলাদেশ -এর সহযোগিতায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি দিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গতকাল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির। অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এম জাহিদ কামাল, বিশ^স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশিদুল বারী। অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার গার্লস গাইডস্ ও স্কাউটস্ এবং এসকল প্রতিষ্ঠানের কমিশনার ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি আগামী ২৪ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে যুব সম্প্রদায় বিশেষ করে গার্লস গাইডস্ ও স্কাউটস্ দের সম্পৃক্ত করার বিষয়টি সুষ্পষ্ট করে তুলে ধরেন এবং এ ক্যাম্পেইকে শতভাগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তন্মধ্যে বৈশি^কভাবে ৪র্থ এবং বাংলাদেশে ২য় সর্বোচ্চ। প্রতিবছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার নারী জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যুবরণ করে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। ২৪ অক্টোবর থেকে ঢাকা বিভাগ ব্যতীত সকল বিভাগের স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণীর কিশোরীদের এবং স্কুলের বাইরে ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান করা হবে। এজন্য অবশ্যই িি.িাধীবঢ়র.মড়া.নফ অয়েবসাইটে জন্মসনদের ১৭ ডিজিটের সংখ্যাসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
