স্টাফ রিপোর্টার : কিশোরীদের জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান (এইচপিভি) ক্যাম্পেইন উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান। তিনি বলেন, জরায়ুমুখে ক্যানসার রোধে জেলার ৯টি উপজেলায় প্রায় ১ লাখ ৩৮ হাজার ৫২২ জন পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শুরু হবে এই টিকাদান কার্যক্রম, যা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এছাড়া ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৭ হাজার ১ শ ৫৮ জন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী নিকটস্থ ইপিআই অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহন করতে পারবেন। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী প্রতিবছর বিশে^ ছয় লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় তিন লাখ নারী মৃত্যুবরণ করেন। এর প্রায় ৯০% বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে ঘটে থাকে। বিশ^ স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী নিয়মিত পরীক্ষা (স্ক্রিনিং) এর পাশাপাশি এইচপিডি টিকাদানের মাধ্যামে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং এই ক্যান্সারজনিত মৃত্যু হ্রাস করা সম্ভব। এই টিকা গ্রহনের পর কোনো পাশর্^ প্রতিক্রিয়া নেই। এ সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবীর, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এম রাশিদুল বারী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এম জাহিদ কামাল প্রমূখ বক্তব্য দেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারভাইজার দুলাল উদ্দিন। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
