স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে মামলা দায়ের করাতে ক্ষিপ্ত দূর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে পরিবারসহ আহত হয়েছে কোলাদী গ্রামের মৃত ইয়ার আলী প্রাং এর ছেলে আলাউদ্দিন প্রাং (৪২)। গতকাল এ মামলা ও হামলার ঘটনা ঘটে। আলাউদ্দিনসহ এই হামলায় আহত তার মাতা জমেলা খাতুন, স্ত্রী শাপলা খাতুন ও মেয়ে প্রিতি খাতুনের গলার ৮ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। আহতরা হাসপাতালে ভর্তি হতে গেলে মামলার আসামী সন্ত্রাসী মুকুল খানসহ তার বাহিনী ভয়ভীতি দেখালে আহতরা হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিয়ে প্রাণ ভয়ে চলে আসে। আহতদের শারীরিক অবস্থা খারাপ হলে পরদিন সোমবার (২১ অক্টোবর) পুনরায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। বুধবার (২৩ অক্টোবর) আলাউদ্দিন প্রাং বাদী হয়ে জেলা পাবনার বিজ্ঞ আমলী ১নং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সন্ত্রাসী মুকুল হোসেন খান, আঃ মতিন খান, আঃ মমিন খান, মহসিন আলম খান উভয় পিতা- মৃত আব্বাস আলী খান ও নাহিদ হোসেন পিতা- মুকুল হোসেন খানকে আসামী করে মামলা দায়ের করেন। সন্ত্রাসীরা ইতিপূর্বে আলাউদ্দিনের কৃষি জমিতে রোপনকৃত ৮০০ টি কলাগাছ কেটে ফেলে এবং বাড়িতে ঢোকার পথে বাধা সৃষ্টি করে। গত বুধবার মামলা করে শহর হতে নিজ বাড়িতে ফেরার পথে সন্ধ্যার পরে খোকন খানের বাড়ির সামনে পৌছালে নামিক আসামীগন হাতে থাকা হাতুরী, জি আই পাইপ, লোহার রড, হাসুয়া, চাইনিচ কুড়াল, টাঙ্গি নিয়ে দলবদ্ধভাবে আলাউদ্দিনের উপর হামলা করে এলোপাথারী মারপিট করে। এক পর্যায়ে আলাউদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথার মাঝ বরাবর কোপ মারে। তার মাথা কেটে রক্তাক্ত জখম হয় ও ডান হাত ভেঙে যায়। এসময় তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বলে যে, এই বিষয়ে মামলা করলে জীবনে শেষ করে ফেলবো। স্থানীয়রা আলাউদ্দিনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত ও ডান হাত ভেঙে গেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আহত ও ভূক্তভোগীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
