পাবনা অধিকার বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অধ্যক্ষ মহাতাব উদ্দিন বিশ^াসের সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট এই পরিষদ গঠন করা হয়। কমিটিতে সভাপতি অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন, সহ-সভাপতি- আব্দুল্লাহ আল মাহমুদ, ড. অধ্যাপক জাকির হোসেন, এডভোকেট সুলতান মাহমুদ ইয়াহিয়া, মুজিবুর রহমান বাবলা, শহিদুর রহমান শহীদ, আহসান জান চৌধুরী, আফজাল হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম খোকন, বাবুল আক্তার, মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক- আলহাজ¦ নুরুদ্দিন আহমেদ বাবলু, অর্থ সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মানিক মজুমদার, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাঈদ, আপ্যায়ন সম্পাদক শমসের আলী, নির্বাহী সদস্য হলেন এস এম মাহবুব আলম ও আবিদ হাসানসহ অন্যান্যরা। এ পরিষদ সকল অন্যায় অত্যাচার, অনিয়ম দুর্নীতি প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। একই সাথে রাষ্ট্র এবং মানুষের কল্যাণে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
