স্টাফ রিপোর্টার : বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে বিএনপিসহ সকল দল সমর্থন জানিয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা নাকি পদত্যাগ করেন নাই, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক। তবে কি তিনি স্বামীর ঘরে বেড়াতে গেছেন। স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না। তিনি আরো বলেন, আয়না ঘর কোন প্রতিষ্ঠানের ছিল না। দেশের প্রতিটা জেলখানাই ছিলো আয়না ঘর। শোনা যাচ্ছে ভারতের ত্রিপুরায় আওয়ামীলীগের সমাবেশ হবে, তো ত্রিপুরা কি বাংলাদেশের মধ্যে, তাহলে সেখানে আওয়ামীলীগের সমাবেশ হবে কেনো ? এখন আইনের ও বিচারের মুখোমুখি হবার জন্য তৈরি হন। জুলুমবাজি ও হত্যার বিচার হবে ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের। তাদের কোনো ধরনের নিস্তার নেই। দেশের জনগন তাদের বর্বরতার বিচার দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। রক্তখেকো খুনি হাসিনার ঠাঁই আর বাংলাদেশে নাই। গতকাল রোববার বিকালে পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ মরহুম মির্জা আব্দুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ্ াবলেন। বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এই স্মরণসভার আয়োজন করে বেড়া উপজেলা ও পৌর বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা প্রমূখ। সভা শেষে মরহুম মির্জা আব্দুল আউয়ালের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
