স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার নয়টি উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, ফারুক আহমেদ, মনোয়ার হোসেন খান, মোহাম্মদ সাইফুজ্জামান, আব্দুল খালেক মালিথা, ওমর ফারুক, শওকত আলী, শহিদুল হক প্রমূখ। বক্তারা বলেন, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না। মাবনন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার শাখার সহকারি পরিচালক ওয়ালিউর রহমান রুবেল স্মারকলিপি গ্রহন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
