স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর সাড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের সদস্য ও স্থানীয় যুবদল নেতা সোহান পারভেজ বিপু (৪৩) গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। বিপু সাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বিপু তার সহযোগী ৬/৭ জন নেতা কর্মী নিয়ে আরামবাড়িয়া বাজার সংলগ্ন ব্যক্তিগত অফিসে বসে আলাপচারিতা করছিল। এ সময় একদল দূর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় একটি গুলি বিপুর বাম হাতে কব্জির উপরে এবং আরেকটি গুলি বাম পায়ের হাটুর নিচে লাগে। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা আরও জানান, আধিপত্য ও বালুু মহাল নিজেদের নিয়ন্ত্রণ ও মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে বিপুর উপর এই হামলার ঘটনা ঘটতে পারে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ইতিমধ্যেই গোলাগুলির ঘটনা নিয়ে কাজ শুরু করেছে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে পরবর্তীতে জানানো যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
