স্টাফ রিপোর : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যারা ৫ আগস্টের পর দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, ওদের প্রত্যাখ্যান করুন, ভালো মানুষকে গ্রহণ করুন। বারবার দেশে পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চায়। ফয়জুল করীম আরো বলেন, ‘ব্যক্তিকে ভোট দেবেন না, মার্কায় দেবেন। তাহলে নমিনেশন–বাণিজ্য, পেশিশক্তির ব্যবহার, কালোটাকার ব্যবহার, দুর্নীতি, মারামারি, কাটাকাটি বন্ধ হবে। যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয়, তাহলে ৮০ ভাগ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। প্রতিটি দল অংশ গ্রহণ করতে পারবে, সবার সংসদ হবে। সবাই সবার কথা বলতে পারবে এবং দেশের হাজারো রকমের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ভালো লোকগুলো সংসদে যাবে, যোগ্য লোক সংসদে যাবে, কালোটাকার মালিক সংসদে যেতে পারবে না। তাই জনগণের ঐক্যের প্রয়োজন। যে গোষ্ঠীর মধ্যে, দলের মধ্যে ঘুষ দুর্নীতি আছে, চুরি আছে, ডাকাতি আছে, তাদের বয়ট করুন। গতকাল শনিবার বিকালে ঈশ^রদীর প্রয়াত খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাসটার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ^রদী উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাবনা জেলা পশ্চিমের সভাপতি সহ-অধ্যাপক আরিফ বিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা শাখার সদস্য মাওলানা আব্দুল জলিল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাবনা পশ্চিম জেলা শাখার সভপাতি মুফতি মুহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আটঘরিয়া উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম শাখার মাওলানা আনোয়ার হুসাইন ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাবনা জেলা পশ্চিমের সাবেক সভাপতি মুফতি নাজমুল হাসান, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মুফতি মতিউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সেক্রেটারী মুফতি নূরুস সালাম বহরপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আটঘরিয়া উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা সুলাইমান জাহাঙ্গীর, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড উপজেলা শাখার আহবায়ক মাওলানা রুহুল আমীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি আনাস উল্লাহ আল-আমীন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
