সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর পৌর বাজারে একই রাতে তিন দোকানে চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় এক চোরকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। গত শুক্রবার রাতে ওই চুরি সংঘটিত হয়।
সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ লালবুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী হাসান আলীর গ্যাস সিলিন্ডারের দোকান এবং আহম্মদ আলী ও আবুল হোসেনের মুদি দোকানের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় দোকানে কোন লোক না থাকার সুযোগে চোরের দল দোকানে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার এবং মোবাইলের মিনিট ও এমবি কার্ডসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে। গতকাল শনিবার সকালে সুজানগর থানা পুলিশ লোকমুখে খবর পেয়ে চুরি হওয়া দোকানপাট পরিদর্শন করার পাশাপাশি চোর ধরতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে পৌরসভার প্রফেসরপাড়া নামক এলাকা থেকে আলামীন ওরফে মুন্না (৩০) নামে এক চোরকে ২৬৭৪২টাকা এবং বেশ কিছু মিনিট কার্ড, এমবি কার্ড ও একটি সেলাই রেঞ্জসহ গ্রেফতার করে। গ্রেফতার হওয়া চোর একই জেলার বেড়া উপজেলার ঘোপসিলন্দা গ্রামের লিয়াকত আলী ওরফে হিরু মিয়ার ছেলে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী হাসান বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদে চোর ওই সকল দোকান থেকে চুরির কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
