মাসুদ রানা : ইউনিয়ন পরিষদ বিলুপ্তকরনের অভিপ্রায়ের প্রতিবাদে আটঘরিয়ায় মানববন্ধন প্রদর্শণ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রতন মোল্লা। এসময় বক্তব্য দেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চাঁদভা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার, মাজপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক হোসেন। আরও বক্তব্য দেন ইউপি সদস্য আমজাদ হোসেন, ফরহাদ হোসেন, ইসহাক আলী, লুৎফর রহমান, আঙ্গুরি খাতুন, আব্দুল আউয়াল, হেলাল উদ্দিন, রেবেকা খাতুন, রবিউল ইসলাম সাচ্চু, আমির হামজা, অহেদ আলী, মানিক হোসেন, ছানোয়ায় হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, জনপ্রতিনিধিবৃন্দ জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন। ফ্যাসিবাদিদের বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার ছিলেন। ফ্যাসিবাদকে প্রত্যাখান করে আওয়ামী লীগ প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তারা। তারা আরও বলেন, জুলাই-আগষ্ট ২০২৪ ছাত্র আন্দোলনে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাঠে ছিলেন। যার ফলে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা জনগনের পাশে থেকে অন্তবর্তীকালীন সরকারের সকল নির্দেশনা পালন করে যাচ্ছি। সকল সরকারি সেবা আমরা তৃনমুল পর্যায়ে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। এসব জনবান্ধব জনপ্রতিনিধিদের বহাল রেখে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান তারা। কর্মসূচিতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
