নিজস্ব প্রতিনিধি : শিক্ষকরা জাতির প্রাণ, শিক্ষকদের হাত ধরেই গড়ে উঠছে আগামীর সম্ভাবনা, ফলে শিক্ষকদের ন্যায় সঙ্গত অধিকার বাস্তবায়নে ও তাদের সার্বিক কল্যাণে আমাদের নিজেদের সকলের জায়গা থেকে কাজ করে যাওয়া উচিত। ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষকদের ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। রাষ্ট্রিয় অন্যায় ও জুলুমবাজীর বিরুদ্বে শিক্ষকেরা যে নীতিবোধ ও মূল্যবোধের পরিচয় দিয়েছেন তা উল্লেখ করবার মতো। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের দাবিসহ পূরণসহ তাদের স্বার্থ সংরক্ষণের উদ্যোগ গ্রহন করা হবে। গতকাল শিক্ষক কর্মচারী ঐক্যজোট পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল করিম, আমানুল্লাহ খান, আব্দুল মতিন, হাফিজুর রহমান, মোস্তাক আহম্মেদ। সভাপতিত্ব করেন ওহিদুর রহমান ও সভা পরিচালনা করেন ওহিদুর রহমান। সভায় অসংখ্য শিক্ষক উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
