স্টাফ রিপোর্টার : সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাতা সংস্থার অর্থায়নে ও আহেদ আলী বিশ^াস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে নারায়নপুর,পাবনা পৌর সদর হযরত ওসমান ( রা:) জামে মসজিদসহ ৬টি জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি এ সময় বলেন, মন্দ কাজ পরিহার করুন, ভালো কাজ করুন,ভালো কাজের পাশে থাকুন, মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিন, সুখে দুখে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার ব্যাক্ত প্রকাশ করেন। এছাড়া তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেটা মেনে চলেন। সেই সাথে আজকের কর্মসূচিতে কোন মোটর সাইকেল বহর না করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এবি ট্রাস্টের উদ্যোগে উদ্বোধন হওয়া নতুন মসজিদ গুলো, শংকরপুর টেবুনিয়া মালিগাছা, হযরত আয়েশা ছিদ্দিকা (রা:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন। নারায়নপুর, হযরত ওসমান ( রা:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন, বাঙ্গাবাড়ীয়া, হেমায়েতপুর হযরত ইসমাঈল ( আ:) নতুন জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন। পশ্চিম চর সাধুপাড়া, চর শিবরামপুর পাবনা, নতুন জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন। কাখলিখালী, আতাইকুলা নতুন মসজিদের নির্মাণ কাজ ও ইসলামপুর, গয়েশপুরে নতুন মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শন করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান শামছুর রহমান শিমুল বিশ^াস।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
