স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যে বিশ^ হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালী শেষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সঠিক প্রক্রিযায় হাত ধোয়ার প্রক্রিয়া দেখানো হয়। এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনাসভায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে নেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, পাবনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. দুলালউদ্দিন, সহকারী কমিশনার মনিরুল ইসলাম, ওয়ালিউর রহমান রুবেল, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা তাজ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকালী প্রকৌশলী নুরজাহান খাতুন, ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুলইসলাম, আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ, গ্লোবাল ওয়ান এর সমন্বয়কারী লুৎফর রহমান প্রমূখ। আলোচনাসভায় বক্তারা বলেন, সুস্বাস্থ্য রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রোগ প্রতিরোধে হাত ধোয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। দেশের অনেকাংশ মানুষ হাত ধোয়ার প্রক্রিয়া সম্পর্কে সঠিকভাবে জানে না। রোগ প্রতিরোধে হাত ধোয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
