ভাঙ্গুড়া প্রতিনিধি : অতিরিক্ত মদ্যপানে হৃদয় ঘোষ (১৮) ও রবিন চৌধুরী (২৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে ভাঙ্গুড়ায়। এছাড়া আরও তিন যুবক পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে এই মদ্যপানের ঘটনা ঘটে। রবিন চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে এবং হৃদয় একই গ্রামের মানিক চৌধুরীর ছেলে। জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে আনন্দ ফুর্তি করতে রবিন, হৃদয় ও অপূর্ব সহ পাঁচজন যুবক একসঙ্গে আড্ডা দেয়। এ সময় তারা ব্যাপক পরিমাণে মদ্যপান করেন। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হৃদয় ও রবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। পাবনা নেয়ার পথে হৃদয় কুমার এবং পাবনা হাসপাতালে পৌঁছার পরে রবিন মারা যায়। পরে মদ্যপানে অসুস্থ অপর তিনজনকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মদ্যপানে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে পাবনা মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
