নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী প্রখ্যাত এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াসের পাবনাতে দুদিনের সফর সূচি : ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে মালিগাছার শংকরপুরে হযরত আয়েশা ছিদ্দিকা (রা:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১ টায় নারায়নপুরে হযরত ওসমান ( রা:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করবেন। বেলা ১২ টা ৩০ মিনিটে হেমায়েতপুরের বাঙ্গাবাড়ীয়ায় হযরত ইসমাঈল (আ:) নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন এবং বেলা ১ টায় শহরের পশ্চিম সাধুপাড়ায় নতুন জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন। বিকেল ৩ টা ৩০ মিনিটে কাখলিখালী, আতাইকুলা নতুন মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন ও ৪ টা ৩০ মিনিটে গয়েশপুরের ইসলামপুরে নতুন মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শন করবেন। রাত ৮টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়। করবেন তিনি। রাত সাড়ে ৯টায় কুঠিপাড়া নিজ বাসভবনে বিএনপি নেতাদের সাথে আলোচনায় অংশ নেবেন। পরদিন ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত পিসিসিএস বাজার মিলনায়তনে বিএনপির অঙ্গসংগঠনের সাথে মতবিনিময়। বেলা ১২টা থেকে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিদলের সাথে এবি কলেজ পরিদর্শন এবং বিকাল ৪ টায় পাবনা টাউন হল ময়দানে জাসাস আয়োজিত পাবনা জেলার ১৯৬ তম জম্মদিন পালন অনুষ্ঠানে যোগদান করবেন। এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
