মহসীন মল্লিক : বর্ষা এবং হেমন্তর মাঝামাঝি যে ঋতু প্রকৃতি প্রেমীদের মন কেড়ে নেয় সেটি শরৎ। প্রকৃতির মোহনীয় রুপ সবাইকে মুগ্ধ করে। কালো মেঘের আঁধার কেটে গিয়ে আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। শীতের আগমনী বার্তাও শোনা যায় শরতে। বাতাসে ভাসে শিউলি ফুলের গন্ধ আর নদীর তীর জুড়ে সাদা কাশফুলের অবারিত মাঠ। আর এমনই এক মোহনীয় মুহূর্তে স্বর্গ থেকে মর্ত্যে অর্থাৎ শশুরকুল থেকে পিতৃকুলে স্বপরিবারে বেড়াতে আসেন দেবী দূর্গা। দেবীর আগমনকে ঘিরে ভক্তদের শুরু হয় ব্যস্ততা। পূজার দিন যতই ঘনিয়ে আসতে থাকে প্রতিমা কারিগর থেকে আয়োজক সবারই সেই ব্যস্ততা আরও বেড়ে যায়। বাঙালির জীবনে শরতের সাথে জড়িয়ে আছে শারদীয়া দূর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। এ উপলক্ষে পাবনার বেড়ায় দেবী দূর্গার আগমন উপলক্ষে প্রায় সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে। রং তুলির আচরে কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন সেই প্রতিযোগিতা চলবে মন্ডপে মন্ডপে। সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করেছেন পূজা উদযাপন কমিটি। উপজেলা সদর ছাড়াও গ্রাম গঞ্জে ইতি মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিমা ও পূজা মন্ডপ তৈরীর কাজ। পূজা মন্ডপ গুলোতে মেরামতসহ রঙের কাজ শেষ। এ বছর প্রায় সব মন্দিরে প্রতিমা তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়েছে। ফলে মৃৎশিল্পীদের এখন আর দম ফেলার সময়ও নেই। বৃহ¯পতিবার থেকে শুরু হচ্ছে পুজোর মূল পর্ব। অর্থাৎ এই দিনই মহাসপ্তমী। অন্য বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট পাঁচদিন পুজো থাকে। এই বছর পুজো চারদিন হলেও তারিখগুলি একটু গোলমলে। যেমন ৮ অক্টোবর বোধন হলেও ষষ্ঠী পড়ছে ৯ অক্টোবর । ১০ অক্টোবর বৃহ¯পতিবার মহাসপ্তমী। ১১ অক্টোবর শুক্রবার মহাষ্টমী। ওই দিনই পড়ছে মহানবমী। নবমীর পুজো শেষ হবে পরদিন ভোরে। পঞ্জিকা মতে, ১২ অক্টোবর বিজয়া দশমী। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভিগু রাম হলদার বলেন, এ বছর বেড়া পৌর এলাকায় ১০ টি ও বেড়া উপজেলার আমিনপুরে ৩৪টিসহ উপজেলায় মোট ৫৬টি মন্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। প্রশাসন আইন শৃঙ্খলার দিক দিয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করছি। সব গুলো মন্ডপে আমর সার্বিক সহযোগিতা ও খোঁজখবর নিচ্ছি। বেড়াতে কখনও বড় কোনো বিশৃঙ্খলা ঘটেনি আশা করছি ঘটবেও না। বিএনপি,জামায়াত নেতাকর্মী ও ছাত্রজনতা আমাদের সার্বিক সহযোগীতা করছেন। বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান জানান,বেড়া উপজেলার সকল মন্ডপে পুলিশ ও আনসার ডিউটি করছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।এ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি আশা করছি ঘটবেও না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
