আটঘরিয়া প্রতিনিধি : খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এসময় এসএএও, শিক্ষক, ইমাম, এনজিও কর্মি এবং মোট দুই ব্যাচে ৬০ জন এই প্রশিক্ষণে অংশ নেন। সভাপতিত্ব করেন ও প্রধান প্রশিক্ষক ছিলেন সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান ড. ছাদেকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ পরিচালক ড. জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ প্রমূখ। খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি বিষয়ক জ্ঞান অর্জনের পাশাপাশি এসব তথ্য মানুষের মাঝে ছড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
