পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (পাবিপ্রবি) সহকারী প্রক্টর পদে ৬ জন এবং সহকারী ছাত্র উপদেষ্টা পদে ১১ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষকরা হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর হায়দার, ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক, ইইই বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক নেহাল হাসনাইন, ইংরেজি বিভাগের প্রভাষক ইসমাম আলম, ইউআরপি বিভাগের প্রভাষক সাইমুন নাহার রিতু। এছাড়াও সহকারী ছাত্র উপদ্বেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাঃ গোলাম সাদেক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ^াস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবির হাসান, গণিত বিভাগের প্রভাষক আসলাম হোসেন, ইইসিই বিভাগের প্রভাষক ইমরান হোসেন, ফার্মেসি বিভাগের প্রভাষক আবদুল আলী ভূঁইয়া, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম, ইতিহাস বিভাগের প্রভাষক রাহেনা বেগম, সিএসই বিভাগের প্রভাষক নকিব আমান। উল্লেখ্য, গতবার দায়িত্বে থাকা ২১ জন সহকারী ছাত্র উপদেষ্টাদের মধ্য থেকে ৩ জন পুনরায় দায়িত্ব পেয়েছেন। তারা হলেন নগর ও আঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান প্রামানিক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক তরুণ দেবনাথ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
