স্টাফ রিপোর্টার : লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঈশ^রদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং পেশায় ইলেকট্রিক্যাল ও টিভি মেকানিক ছিলেন। নিহতের স্বজনরা জানান, জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি ফ্যান মেরামতের একটি দোকান রয়েছে। প্রতিদিন রাত ৯-১০ টার মধ্যে তিনি দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজন শিমুলতলা বাজার ও এর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিহত নয়নের লাশ সনাক্ত করেন। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহত নয়নের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো চাকু দিয়ে খুঁচিয়ে ও শ^াসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
