স্টাফ রিপোর্টার : বাড়িতে বন্দুকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে ভাংচুর ও চুরির অভিযোগ উঠেছে সদর থানার দোগাছী ইউনিয়নের চর আশুতোষপুরের আনিস মোড়ে। এ ঘটনায় রাধাকান্তপুরের (বর্তমান- চর আশুতোষপুরের আনিস মোড়) আক্তার বয়াতীর স্ত্রী মোছা. শারমিন খাতুন সদর থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, আনিসমোড়ে তিনি দেড় বছর পূর্বে দোতালা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বাড়ি নির্মাণের পর থেকে তার বাড়িতে এসে দুর্জনেরা চাঁদা দাবি করেন। কিন্তুু চাঁদা না দেবার কারনে গত ৯ অক্টোবর রাত বারোটার দিকে চাঁদাবাজরা বন্দুকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে বাড়ির নিচতলা ও দোতালার বাড়ি এবং আসবাবপত্র ভাংচুর করে ৩ লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও ভাংচুরের সময়ে শারমিন খাতুনের ঘরে প্রবেশ করে ভ্যানিটি ব্যাগে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যাবার সময়ে হামলাকারীরা বাড়ি ঘরে আগুন দিয়ে উচ্ছেদ করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষে এজাহার দায়ের করেছেন ভূক্তভোগী আক্তার বয়াতীর স্ত্রী শারমিন খাতুন। পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছেন উল্লেখ করে সদর থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
