মাসুদ রানা : দেবোত্তর ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বরুলিয়া সবুজ সংঘ বনাম বিডি ঈশ^রদী ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল শুন্য ড্র হয়। পরে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে বরুলিয়া সবুজ সংঘ ৪-২ গোল বিডি ঈশ^রদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন টফি ঘরে তুলে নেন। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ওয়ালটন শো রুমের পরিচালক শফিউল্লাহ শফি। খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খোকন বিশ^াস, তার সহযোগী রেফারি ছিলেন মাসুম ও ইবনে ফারহান রঙ্গন। খেলার পৃষ্টপোষকতা করে এবি ব্যাংক আটঘরিয়া উপশাখা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বরুলিয়া সবুজ সংঘ গোলকিপার সজল সিয়াম, এবং ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন বিডি ঈশ^রদী ফুটবল একাদশের খেলোয়াড় অমিত। ধারা বর্ননায় ছিলেন আশরাফুল ও রনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
