স্টাফ রিপোর্টার : জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খানের নেতৃত্বে দলের যুগ্ন আহবায়ক রাজিব, দপ্তর সম্পাদক সোমনাথ বাগচীসহ নেতাকর্মীরা গতকাল শহরের মদন মোহন বিগ্রহ মন্দির, জয়কালী বাড়ি মন্দির, নৃ- সিংহ দেব মন্দিরসহ শহরের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন, সনাতন ধর্মালম্বিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়সহ শান্তি শৃঙ্খলার তদারকি করেন। এ সময় পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক দীপঙ্কর সরকার জিতুসহ হিন্দু নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন। স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক ইয়ামিসন খান বলেন, দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানের নির্দেশে প্রতীমা তৈরি থেকে শুরু করে দুর্গা পূজার প্রথম দিন থেকেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মন্দিরে মন্দিরে দায়িতত্ব পালন করছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশনায়ক তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে, ফলে আমরা সকলে মিলে সৌহার্দ্যপূর্ন পরিবেশে পূজা সম্পন্ন হওয়া অবধি কাজ করে যাবো। তিনি সনাতন ধর্মালম্বিদের সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
