সুষ্ঠু ও শান্তি পুর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পুজা উদযাপনে আনসার ও ভিডিপির সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর। তারা উৎসবের শেষ মুহুর্ত পর্যন্ত নিরাপত্তা রক্ষায় পুজামন্ডপে নিয়োজিত থাকবেন। এ ক্ষেত্রে কোন গাফিলতি বা উদাসীনতা বরদাশত করা হবেনা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক(প্রশিক্ষণ)মো. রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস শুক্রবার রাতে পাবনা শহরের জয়কালীবাড়ি মন্দিরে পুজামন্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন। শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুজামন্ডপ সমুহের মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের কাযর্যক্রম তদারকি ও পরিদর্শনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৮টি টিম সারাদেশ সফর করছেন। এর অংশ হিসেবে উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম পাবনায় পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি শহরের কেন্দ্রীয় জয়কালীবাড়িসহ বেশ কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। জয়কালীবাড়ি মন্দিরে উপমহাপরিচালককে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু ও অন্যরা। এসময় পাবনার জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি, সার্কেল অ্যাডজুটেন্ট আসিফ ইকবাল, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পাবনা জেলায় এবছর ৩৩০টি পুজামন্ডপে পুজা উদযাপন হচ্ছে। এসব পুজামন্ডপের নিরাপত্তা রক্ষায় ২ হাজার ১৩০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্য ৬৬০ জন রয়েছেন মহিলা। এছাড়া ১২জন ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুরো জেলায় দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
