স্টাফ রিপোর্টার : সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু। বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার লোকমান প্রামানিকের ছেলে। পুলিশ সুপার মোরতাজা আলী খান গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। সুজানগর পৌরসভার নিশীপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান বলেন, গ্রেফতারকৃত বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সোমবার ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে প্রতিমা ভাংচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
