আটঘরিয়া প্রতিনিধি : মোটরসাইকেলসহ নিশাদ হোসেন (২৮) নামক চোরকে এলাকাবাসি আটক করে পুলিশে সৌপর্দ করেছে। আটককৃত চোর সদর উপজেলার নুরপুর মহল্লার মোস্তফা হোসেন নান্নুর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, গতকাল রোববার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার রামনগর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে সৌমিক হোসেন (২৪) দেবোত্তর বাজার ওয়ালটন শো রুমের সামনে (পাবনা-হ ১৬-২৯৩৬) টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি একটি মোটরসাইকেল রেখে বন্ধুদের সাথে কথা বলছিলেন। এসময় চোর নিশাদ হোসেন পূর্ব থেকে ওৎ পেতে থেকে এটি চুরি করে পালিয়ে যাচ্ছিল। পরে তার বন্ধু টের পেলে মোটর সাইকেলটি চোর পালিয়ে যাচ্ছে। চারিদিকে মোবাইল ফোনের মাধ্যমে এলাকার পরিচিত সকলকে বলে দিলে সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল রেখে চোর পালানোর চেস্টা করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় চোরকে হাতে নাতে ধরে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ চোর নিশাদ হোসেনসহ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
