স্টাফ রিপোর্টার : দুই লাখ টাকা যৌতুকের দাবিতে পিতামাতাকে সাথে নিয়ে দুদিন ধরে স্ত্রীকে বেধরকভাবে মারপিট করে তিন শিশুসহ বাড়ি থেকে বের করে দেবার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনা সদর থানার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুরের উত্তর রাঘবপুর গ্রামের। এ ঘটনায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন শেষে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী উক্ত গ্রামের মরহুম আব্দুস সাত্তারের মেয়ে কামরুন্নাহার। অভিযোগে তিনি জানান, প্রায় ২১ বছর পূর্বে তার সাথে বিয়ে হয় একই গ্রামের আজিবর রহমানের ছেলে শামীম রেজার। তাদের ঘরে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে স্বামী সন্তান নিয়ে শ^শুর শ^াশুরিকে সাথে করে শ^শুর বাড়িতেই বসবাস করতেন তিনি। বিয়ের পর থেকেই স্বামী ও শ^শুরবাড়ির লোকদের নানামূখী অত্যাচার সহ্য করে আসছেন কামরুন্নাহার। বিভিন্ন সময়ে ২ লাখ টাকা যৌতুক দাবি করে তার ওপরে অমানুষিক নির্যাতন করছে স্বামীসহ শ^শুর শ^াশুরিরা। গত ৫ অক্টোবর রাত নয়টার দিকে চর থাপ্পর, কিল ঘুষি ও বুকের ওপরে উঠে লাথি দিয়ে ব্যাপক মারধর করে কালশিরা দাগ সৃষ্টি করে জখম করে। পরদিন সকাল ছয়টার দিকে আবারো তারা চুল ধরে টেনে হেঁচড়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধরকভাবে পেটায়। এরপরে স্বামী শামীম রেজা বলে তুই দুই লাখ টাকা না দিলে তোর সাথে আমি সংসার করবো না বলে ফের পিটিয়ে জোরপূর্বক তিনটি শিশু সন্তানসহ বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়। হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন কামরুন্নাহার। বর্তমানে সে মানবেতর জীবন যাপন করছেন উল্লেখ করে সদর থানা পুলিশের কাছে এর সুবিচার প্রার্থনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
