স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ভাড়ারা ও মালঞ্চিতে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১৫০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের অভিযানিক দল। পুলিশ জানায়, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্ নেওয়াজ, পিপিএম (সেবা) এর সার্বিক তত্বাবধানে এবং ওসি, ডিবি মোঃ হাসান বসির এর নেতৃত্বে শুক্রবার রাতে ডিবি পুলিশের এসআই (নিঃ) সেলিম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সদর থানার ভাঁড়ারা ইউপির মহাদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় মহাদেবপুর পূর্বপাড়ার মৃত চাঁদ আলীর ছেলে মুরাদ শেখ (৩৫ কে। এছাড়াও অপর একটি টিম এসআই(নিঃ) হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর থানার মালঞ্চি ইউপির সিংগা বাজার রেল গেইট শফিক এর সেলুনের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কিরন হোসেন (৪৫) কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। ধৃত কিরন সিংগা বাজার রেলগেট কারিগড় পাড়ার মৃত হাবিবুর রহমান সুর্যের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
