মাসুদ রানা : খাদ্য ভিত্তিক পুষ্টি (কলিত পুষ্টি) বিষয়ক ৩ দিন ব্যাপি মেলা ও পুষ্টি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় চত্বরে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্প (বারটন অংগ) ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটন আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নের উক্ত পুষ্টি ক্যাম্পেইন প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, ড. ছাদেকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান, বিশেষ অতিথি ছিলেন সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ। প্রশিক্ষক ছিলেন সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটন) ড. ছাদেকুল ইসলাম। এতে সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ জন ছাত্র ছাত্রী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
