স্টাফ রিপোর্টার : অটোরিক্সা চালক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব জানায় গত ২৬ সেপ্টেম্বর বিকাল হতে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে শেরপুর জেলার শ্রীবরদী থানার গোসাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা এলাকায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আঃ শহিদ মিয়াকে নৃশংসভাবে খুন করে লাশ ঘুম করার উদ্দেশ্যে ধান ক্ষেতের ভিতর ফেলে রাখে এবং ব্যাটারি চালিত অটোরিক্সাটি থানা এলাকার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে অটোরিক্সায় থাকা পাঁচটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা অলি মামুদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১ অক্টোবর ২০২৪, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দন্ড বিধি ১৮৬০। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব- ১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার ধানবান্দী এলাকায় অভিযান পরিচালনা করে শেরপুর জেলার শ্রীবরদী থানার আলোচিত ব্যাটারি চালিত অটোরিক্সা চালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি সৌরভ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত সৌরভ শেরপুর জেলার নালিতাবাড়ীর বেকীকুড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে স্থানীয় অটো চালকদের মাঝে সন্তুষ্টি পরিলক্ষিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
