স্টাফ রিপোর্টার : “শিক্ষকদের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য নিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে পাবনায় । এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মো: ইউসুফ রেজা, সহযোগী অধ্যাপক সরকারি শহীদ বুলবুল কলেজ ফরিদ আহমেদ, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি: সিদ্দিকুর রহমান, জাগির হোসেন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মতিন, সেন্ট্রাল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আনোয়ারুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
