আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার দেবোত্তর ইউনিয়নের রায়পুর-পাঠেশ^র গ্রামের মাঝে যুক্তখড়া বিলের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন ইউনিয়নের অন্তত ১৫-২০ টি গ্রামের মানুষ। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই চলছে মোটরসাইকেল, হ্যান্ডট্রলিসহ বিভিন্ন যানবাহন। এসব যানবাহন সেতুতে উঠতে গিয়ে কখনও কখনও উল্টে পড়ছে পাশের খাদের পঁচা পানিতে। ঘটছে হতাহতের ঘটনা। দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক ভেঙে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এ সেতুর ওপর দিয়ে দেবোত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পাশর্^বর্তী সদর উপজেলারও হাজার হাজার মানুষ চলাচল করে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে পথচারীদের কোনোরকমে এ সেতু ব্যবহার করতে হচ্ছে। এলাকাবাসীদের অনেকেই বললেন, এ সেতু ব্যবহার করে এই ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ উপজেলা সদরে যাতায়াত করতে হয়। সেতুর দুই পাশের মাটি সরে যাওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে চলতে হয় আমাদের। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুর সড়ক মেরামত করা উচিত। দেবোত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রতন মোল্লা বলেন, এমনিতেই সেতুটি বেহাল অবস্থা। তার ওপর চলতি বছরের বৃষ্টির কারণে এটি আরও ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন দু’পাশের মাটি সরে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। যেকোন মুহূর্তে দূঘর্টনার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্রিজের পাশে লাঠির সাথে লাল ফিতা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
