পাবিপ্রবি প্রতিনিধি : দীর্ঘ ৪২ দিন প্রক্টর পদ শূন্য থাকার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান খান। গতকাল মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান খানকে ১ অক্টোবর মঙ্গলবার হতে কার্যকর করে বিশ^বিদ্যালয়ের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর পদে দায়িত্ব প্রদান করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিশ^বিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী ভাতাদি প্রাপ্ত হবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
