শহর প্রতিনিধি : পবিত্র রবিউল আউয়াল মাস উদযাপন উপলক্ষে নাজিফা ব্রাইট মডেল স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চক রামানন্দপুর বালিয়াহালট স্কুল প্রাঙ্গনে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি রুমী খোন্দকারের সভাপতিত্বে এবং স্কুলের পরিচালক আব্দুল মজিদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এডওয়ার্ড কলেজের আরবী বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ ইউনুস আলী। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করে উক্ত বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী নূর মোহাম্মদ। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত ও ইসলামী গান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। এরপর প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপরই অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খাতুন শিলা। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সূধীজনেরা অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
