স্টাফ রিপোর্টার : ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহার করা একটি ট্রাকও জব্দ করে অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় শুক্রবার বিকাল পৌনে চারটের দিকে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মের্সাস বোয়ালিয়া ফিলিং স্টেশন এর সামনে সিরাজগঞ্জ হতে পাবনাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে। ধৃত আসামীরা হলো লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিন বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম (৪২), কেতকিবাড়ি গ্রামের মায়ানুর ইসলামের ছেলে লিটন মিয়া (২০) ও একই পাড়ার ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
