আটঘরিয়া প্রতিনিধি : ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সমাবেশ অনুষ্ঠিত আটঘরিয়ায়। গতকাল বিকালে স্থানীয় বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। সাধারণ সম্পাদক বাবুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, সহ সভাপতি আবু বক্কার সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন ফরিদী, চাটমোহর উপজেলা শাখার সভাপতি মোতালেব মাস্টার, উপজেলা শাখার সহসভাপতি কামাল সিকদার, সাইফুল ইসলাম প্রমূখ। সমাবেশে সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
