স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগে নিজেকে বদলাতে হবে এরপরে দেশটাকে বদলাতে হবে। আর পাবনা জেলার প্রতিটি ঘরে ঘরে তাওহিদের দাওয়াত পৌছাতে হবে। যারা আমাদের বিরোধীতা করেন তাদেরকে অভিনন্দন জানাই, কারন তারা বিরোধীতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটা পৌঁছাতে পারতাম না তারা নিজেরাই সেটি পৌঁছায়ে দেয়। তিনি বলেন, বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক একটা স্বস্তি এসেছে। মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারেনি। ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করা হবে ইনশাআল¬াহ। মহান আল্লাহপাকের সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করবো এবং মহান আল্লাহপাকের পথে ডাকবো। আগস্ট বিপ্লব আমাদের সুদে হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে দ্বীনের জন্য আল্ল¬াহপাক কবুল করেন। গতকাল এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী পাবনা জেলার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম প্রমূখ। রুকন সম্মেলন শেষে দুপুরে তিনি পাবনা দারুল আমান ট্রাস্টে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে দেখা ও মতবিনিময় করবেন। এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
