স্টাফ রিপোর্টার : খামার থেকে তিনটি গাভী গরু চুরি হয়েছে। এ সময় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে এগিয়ে গেলে গাভী গাড়িতে উঠিয়ে চম্পট দেয় চোরের দল। শুক্রবার দিবাগত রাতে চাটমোহরের জাবরকোল গ্রামের খামারী আজমত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খামারের মালিক আজমত হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খামার থেকে তিনটি গাভী গরু খুলে নিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন বুঝতে পেরে ঘরের বাইরে বের হলে চোরের দল গাড়িতে করে গরুগুলোকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য ৮ থেকে ৯ লাখ টাকা। ভুক্তভোগী খামারী আজমত হোসেন শনিবার সকালে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, আমি পাবনাতে আছি, বিষয়টি এখনো আমার জানা নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ব্যাপারে আমরা নিজেরাও যথেষ্ট সচেষ্ট থাকবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
