বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন পাবনা সেন্টাল গার্লস হাই স্কুলে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, গোপাল চন্দ্র ইন্সটিটিউটের সাবেক প্রধান শিক্ষক আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন আদর্শ গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ও জাগির হোসেন একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ওহিদুর রহমান। সদর উপজেলা বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক তালেবুর রহমানের পরিচালায় এ সম্মেলনে বক্তব্য দেন ইমাম গাযযালী স্কুল এ্ন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, আহেদ আলী বিশ^াস ট্রাষ্ট স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, পাবনা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ইস্কেন্দার আলী, ছেফাত উল্লাহ বিশ^াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তায়েজ উদ্দিন, হাজেরা খাতুন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহানুল ইসলাম, শহীদ আহমেদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন প্রমুখ। সম্মেলনে সদর উপজেলার কয়েকশত শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। সম্মেলনে সদর উপজেলা বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি হিসেবে আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে সেন্টাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর্জা মো: নাসির উদ্দিনকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
