সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ সুজানগরে মাঝে মধ্যেই গরু চুরি হচ্ছে। থানা পুলিশ গরু চুরি বন্ধে অভিযান চালালেও চুরি থামছেনা। গত এক মাসের ব্যবধানে উপজেলার চরসুজানগর, চরমানিকদীর এবং নিয়োগীরবনগ্রামসহ বিভিন্ন গ্রামে অন্তত ১০টি গরু চুরি হয়েছে।
জানা যায়, উপজেলা সদরে একটি সঙ্গবদ্ধ গরু চোর দল রয়েছে। ওই সব চোর সুযোগ বুঝে কখনও দিনে আবার কখনও রাতে বাড়ির গোয়াল ঘর এবং মাঠ থেকে গরু চুরি করে নিয়ে সটকে পড়ছে। ভুক্তভোগীরা জানান, গরু চোরের ভয়ে তারা বাড়ির গোয়াল ঘরে তালা দিয়েও গরু রাখার সাহস পাচ্ছেনা। সঙ্গবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ গত বুধবার দিনগত রাতে উপজেলার তাঁতীবন্দ গ্রামের হাফিজুল ইসলামের ২টি এবং হাবিবুর রহমানের ১টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী ওই দু’টি পরিবার জানান, ওইদিন রাতে কোন এক সময় সঙ্গবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু ৩টি চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম বলেন গরু চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি শিগগিরই গরু চুরি বন্ধ হয়ে যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
