স্টাফ রিপোর্টার : ১ শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ২৬ সেপ্টেম্বার দিবাগত রাত চারটের দিকে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চরিয়া শিকার উত্তরপাড়া আন্ডারপাস এর সামনে চান্দাইকোনা হতে বোয়ালিয়া বাজার গামী মহাসড়কে অভিযান পরিচালনা করে। সেখান থেকে উল্লেখিত পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় নীলফামারি জেলার ডোমার থানার পশ্চিম চিকনমারী ডাক্তার পাড়ার মো. আজিজারের ছেলে শাহিনুর ইসলাম (৩৭) ও একই থানার ছোটো রাউতা গ্রামের মো. মেজবাউল এর ছেলে নওশাদ ইমরান (৩৬) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
