আটঘরিয়া প্রতিনিধি : অনৈতিক কাজে লিপ্ত থাকায় অপরাধে দুইজনকে হতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৩০ দিনের জেল দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে আটঘরিয়া বাজারের বিসমিল্লাহ রেস্টুরেন্টে এঘটনা ঘটে। জানা গেছে, আটঘরিয়া থানা পাড়া গ্রামের সদর আলী ছেলে মমিন উদ্দিন (৩৬), সদর উপজেলার পৈলানপুর মাঠপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে তুলি খাতুন (২৮) এদিন বেলা সাড়ে বারোটার দিকে সেখানে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় বাজারের লোকজন বিষয়টি জানতে পারলে তাদেরকে হাতেনাতে ধরে থানা পুলিশের কাছে সৌর্পদ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দঃবিধি ১৮৬০ এর ২৯১ ধারায মোতাবেক দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিশ্রাম কারাদন্ডে দন্ডিত করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
